বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে (১৪) ধর্ষণের দায়ে চৈত্য মাহাতোকে (৬০) যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সেইসাথে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।
দন্ডপ্রাপ্ত চৈত্য মাহাতো সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা সোনাকান্দর গ্রামের মৃত বিশ্বনাথ মাহাতোর ছেলে।
রবিবার বিকেলে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় দেয়। আদালতের পিপি শহিদুল ইসলাম লিটন এ তথ্য নিশ্চিত করে জানায়, বৃদ্ধ চৈতন্য একই গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। এই বিষয়টি জানার পর শিশুটির মামা নরেশ চন্দ্র মাহাতো মাহাতোকে সতর্ক করে। পরে পরিকল্পনা করে ২০২২ সালের ৭ জানুয়ারি দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই শিশুকে ধর্ষণ করে। এ ব্যাপারে শিশুর মামা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় ঘোষণা করে।