বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ইউপিডিএফের ডাকে রাঙ্গামাটিতে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ পালিত

  • আপডেট টাইম : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ২জন সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় রাঙ্গামাটিতে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ পালিত।

রাঙ্গামাটির লংগদুতে জেএসএস সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফের এক সদস্য ও এক সমর্থককে গুলি করে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ইউপিডিএফ সোমবার সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়। ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

সোমবার (২০ মে) সকাল থেকে অবরোধের কারনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি ও চট্টগ্রাম সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিলো। শহরের অভ্যন্তরিন সড়ক ও নৌপথ চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে ইউপিডিএফের নিয়ন্ত্রিত এলাকায় কঠোরভাবে অবরোধ পালিত হচ্ছে।

অবরোধ সফল করতে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা জেলার রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি যৌথ খামার ও বেতবুনিয়া এলাকায়; রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের সাপছড়ি, কুদুকছড়ি, ঘিলাছড়ি, বেতছড়ি সোনারাম কার্বারি পাড়া (১৮ মাইল) এলাকায়; নানিয়ারচর সদরের টিএন্ডটি এলাকায়, ঘিলাছড়ি-রামহরি পাড়া সড়কে এবং বাঘাইছড়ির সাজেক পর্যটন সড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে টায়ার ও গাছের গুড়িতে আগুন জ্বালিয়ে এবং গাছের গুড়ি ও গাছ ফেলে পিকেটিং করে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এদিকে অপ্রিতিকর ঘটনা যাতে না হয় তার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত শনিবার লংগদুর বড় হাড়িকাবা এলাকায় জেএসএস এর ৭জনের একদল সন্ত্রাসী সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা (৪৫) ও সমর্থক ধন্য মনি চাকমা (৩৫) ঘটনাস্থলে নিহত হন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com