শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

ইউপি চেয়ারম্যান আতুমং মারমাকে গুলি করে হত্যার চেষ্টা

  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা ৪নং বড়তলী ইউনিয়নের চেয়ারম্যান আতুমং মারমা (৫১)কে গুলি করে পালিয়েছে দুষ্কৃতিকারীরা ।

মঙ্গলবার (২১শে মে) রাত সাড়ে ১১টায় বড়থলী পাড়ায় এই ঘটনা ঘটে। ওই সময় বড়থলী ইউনিয়নের চেয়ারম্যান বড়থলী পাড়ার একটি বাড়িতে ভাত খাচ্ছিলেন।

পরে গুলিবিদ্ধ অবস্থায় আতুমং চেয়ারম্যানকে স্থানীয়রা উদ্ধার করে বুধবার (২২মে) ভোর ৬টায় রুমা সদর হাসপাতালে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রুবেল জানান, রোগীর গায়ে দুটি গুলি লেগেছে। তার মধ্যে হাতে গুলিটা ঢুকে বের হয়ে গেছে। তবে পায়ের উরুতে গুলি থেকে গেছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ আতুমং চেয়ারম্যানকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কা মুক্ত বলে জানা গেছে।

আহত আতুমং মারমা জানান, তাঁর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ওয়াইবা ত্রিপুরা (৫০) তাঁকে গুলি করেছে। তবে কোন কারণে কেন গুলি করেছিল তা জানাতে পারেননি তিনি।

এব্যাপারে রাঙ্গামাটির এএসপি মোঃ আবুল কাশেম চৌধুরী জানান, গুলিবিদ্ধ আতুমং চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। চিকিৎসা করে ফিরে আসার পর মামলা করা হবে। ঘটনা তদন্ত করার পর এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা জানা যাবে। এই ঘটনার পর বারবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও বড়থলী ইউনিয়নের মেম্বার ওয়াইবা ত্রিপুরা মোবাইলে পাওয়া যায়। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com