মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকারের ১০০ দিনে মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহদী আমিন রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা

সিরাজগঞ্জে মিলঘরে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সিমলা গ্রামের একটি মিলঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকান্ডে মিলঘরসহ মেশিন, সরিষা ও চাল পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার প্রায় মধ্যরাতে ওই গ্রামের কানাই লাল সাহার মেসার্স প্রতিক চালকল মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে মিলের মেশিনপত্রসহ ৫৯২ বস্তা সরিষা ও ২১৭ বস্তা চাল পুড়ে উল্লেখিত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান খান, চালকল মালিক সমিতির সদস্য, স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com