শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট ও সুতার জাল আটক করে ধ্বংস করেছে রাঙ্গামাটি মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল থেকে রাঙ্গামাটি সদর উপজেলা মৎস্য অফিস উদ্যোগে রাঙ্গামাটির সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গা ও জীপতলীর বিভিন্ন এলাকার কাপ্তাই হ্রদে অভিযান পরিচালনা করা হয়।

 মৎস্য অধিদপ্তরে বিভাগে রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধির চন্দ্র দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদ, সদর উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র সরকারি মিথুন দেওয়ান নৌ পুলিশের সদস্যসহ বিএফডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে কাপ্তাই হ্রদে অবৈধ মাছ শিকারের জন্য পেতে রাখা ১০ হাজার মিটার কারেন্ট ও সুতার জাল জব্দ করে আগুনে পুরিয়ে ফেলা হয়।

এদিকে রাঙ্গামাটি বিএফডিসি কর্তৃপক্ষ রাঙ্গামাটির সুখ নীলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টেংরা মাছ জব্দ করেছে পরে তা নিলামে বিক্রি করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com