মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা-সংস্কৃতি টিকিয়ে রাখতে না পারলে অস্তিত্ব সংকটে পড়বে: দীপংকর

  • আপডেট টাইম : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা-সংস্কৃতি যদি টিকিয়ে রাখতে না পারি তাহলে ক্ষুদ্র জাতিগুলো অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় রাঙ্গামাটি জেলা পরিষদ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভাষা শিকার যে উদ্যোগ গ্রহণ করেছে তা সঠিক ভাবে পরিচালনা করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।

রবিবার (২ জুন) দুপুরে রাঙ্গামাটি জেলা পরিষদের উদ্যোগে চাকমা, মারমা ত্রিপুরা, পাংখোয়া, তঞ্চ্যাঙ্গা ভাষার শিক্ষা কার্যক্রম চালুর অংশ হিসেবে রাঙ্গামাটি জেলায় বসবাসরত পাংখোয়া জনগোষ্ঠীর মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের পাংখোয়া ভাষা শিক্ষা প্রদান কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

পাংখোয়া সোসাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহ-সভাপতি আর দৌলইমিয়ানা পাংখোর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, গীলগাল গীর্জার সভাপতি রোনেসাম পাংখোয়া।

এর আগে রাঙ্গামাটি সাপছড়ি উচ্চ বিদ্যালয়ে চাকমা ভাষা শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com