বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

পাইকগাছায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

  • আপডেট টাইম : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৮৮ দেখা হয়েছে

শেখ নাদীর শাহ্, বাংলা হেডলাইনস, পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ ৩ জন নিহত হয়েছে।

এই ঘটনায় তৃষা নামে আরো এক শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিববাটি ব্রীজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ভ্যান চালক ইসমাইল গাজী উপজেলার চাঁদখারী ইউনিয়নের শাহাপাড়ার আনছার গাজীর ছেলে। নিহত অপর দু’ মোটরসাইকেল আরোহী রিয়াদ পাইকগাছা পৌরসভার ৬ নং ওয়ার্ডের আবিদুর রহমানের ছেলে এবং মাহাবুর গড়ইখালীর হারুন গাইনের ছেলে। এছাড়া আহত শিক্ষার্থী তৃষা সাতক্ষীরার আশাশুনী উপজেলার বড়দল গ্রামের আলাউদ্দীনের মেয়ে।

আহত তৃষার মা জানান, সকালে তার মেয়েসহ তার আরোও দু’সহপাঠী শাহাপাড়া ব্রীজ মোড় হতে ভ্যানযোগে পাইকগাছায় কম্পিউটার প্রশিক্ষন নিতে বাড়ি থেকে রওনা হয়। পথিমধ্যে দুর্ঘটনায় তৃষা আহত হলেও অন্যরা অক্ষত রয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান নিহতের পরিচয় নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে তিনি বলেন, আজ (বুধবার) সকালে একটি ভ্যান পাইকগাছা অভিমুখে আসছিল। একপর্যায়ে ভ্যানটি উপজেলার শিববাটি ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ দু’ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। একই ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com