মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকারের ১০০ দিনে মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহদী আমিন রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা

সিরাজগঞ্জে ট্রাক্টর-নছিমনের সংঘর্ষে একজন নিহত

  • আপডেট টাইম : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মানিকচাপর নামক স্থানে ট্রাক্টর ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে মোঃ তোজাম উদ্দিন (৩৮) নামে ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। নিহত তোজাম উদ্দিন উপজেলার উপরসিলেট গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকালে তোজাম উদ্দিন একটি জমিতে চাষের পর ট্রাক্টর নিয়ে গ্রামের সড়ক থেকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে ওঠার সময় বিপরিত দিক থেকে আসা খড় বোঝাই একটি নছিমনের (শ্যালো ইঞ্জিন চালিত ভ্যান) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক তোজাম উদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করলেও কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com