শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

বাঘাইছড়ি উপজেলা নির্বাচন আবার স্থগিত, অবরোধ প্রত্যাহার

  • আপডেট টাইম : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন আবারও স্থগিত করা হয়েছে। বৈরী আবহাওয়া এবং সড়ক ও নৌপথ অবরোধের কারণে দ্বিতীয় দফায় নির্বাচন স্থগিত করলো নির্বাচন কমিশন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে এবং সাজেকের বাঘাহাট নির্বাচনী এজেন্টদের হুমকির প্রতিবাদে শনিবার (৮ জুন) বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা (ভোর ৬টা থেকে

সন্ধ্যা ৬টা পর্ষন্ত) সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয় মাচলং নির্বাচন পরিচালনা কমিটি। এ কর্মসূচি সমর্থন দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

নির্বাচন কমিশনের উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিতবিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশংকায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দ্বিতীয় দফায় নির্বাচন স্থগিত করলো নির্বাচন কমিশন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন খান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সড়ক ও নৌপথ অবরোধের কারণে ৯ জুন অনুষ্ঠিতব্য বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

এর আগে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এ উপজেলা পরিষদের ভোট ২৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

তবে কখন এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি।

এদিকে, মাচলং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিপুল চাকমা জানিয়েছেন, নির্বাচন স্থগিত করায় বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ দুপুর

১২টার পর প্রত্যাহার হবে। তবে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন না হলে আবারও অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে কোন ঘোষণা ছাড়ায় হঠাৎ করে সড়ক ও নৌপথ অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রে ঘুরতে যাওয়া তিন শতাধিক পর্যটক আটকা পড়ে। দুপুরে অবরোধ স্থগিত করা হলে পর্যটকরা তাদের নিজ

নিজ গন্তব্যে উদ্দেশ্যে রওনা দেয়।

অন্যদিকে, অবরোধ চলাকালে বিভিন্ন স্থানের সড়কে অবরোধকারীরা গাছেরগুড়ি ফেলে এতে আগুন জ্বালিয়ে অবরোধ পালন করে। এছাড়া বাঘাইছড়ির মারিশ্যা-দীঘিনালা সড়কের ৭ কিলোমিটার এলাকায় অবরোধকারীরা একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বলে জানা গেছে।

গত ২০১৯ সালে পঞ্চম ধাপের নির্বাচনে সাজেকের ভোট কেন্দ্র থেকে মালামাল নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ৯ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তাই নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে বিপুল

সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com