শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

সাজেকে আটকে থাকা পর্যটকরা নিজ নিজ গন্তব্যে নিয়ে যাওয়া হয়েছে

  • আপডেট টাইম : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি-সাজেক যান চলাচল বন্ধ থাকায় সাজেকে আটকে পড়া তিন শতাধিক পর্যটকরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

রবিবার (৪ আগষ্ট) সকালে ডুবে যাওয়া সড়ক থেকে পানি কিছুটা নেমে যাওয়ায় সেনাবাহিনীর ধারাবাহিক টহলের মাধ্যমে এবং পর্যটকবাহী এবং ব্যক্তিগত গাড়িতে রওনা করেন আটকে থাকা পর্যটকরা।

উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, খাগড়াছড়ি জেলার দীঘিনালা কবাখালী সড়ক এবং বাঘাইহাট বাজার সড়কের পানি কিছুটা নেমে যাওয়ায় সেনাবাহিনীর ধারাবাহিক টহলের মাধ্যমে সাজেকে আটকে পড়া পর্যটক নিয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছে। বৃষ্টিপাত কমে যাওয়ায় নিম্নাঞ্চল থেকে পানি দ্রুত নেমে যাচ্ছে। বৃষ্টি আর না হলে আশা করছি বিকেলের মধ্যে সাজেকে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

এদিকে বাঘাইছড়ি উপজেলায় টানা কয়েকদিনের দিনের থেমে থেমে বৃষ্ঠিপাতে ও পাহাড়ী ঢলে উপজেলার নিম্নাঞ্চলের বাড়ী-ঘরের উঠান ও দীঘিনালার সড়কসহ বিভিন্ন সড়ক হতে পানি নামতে শুরু করেছে। এছাড়াও বন্যা পরিস্থিতির উন্নয়ন অব্যাহত থাকায় উপজেলার প্রস্তুতকৃত আশ্রয় কেন্দ্র গুলোতেও আশ্রিতদের আশ্রয় নিতে হয়নি। তবে নিম্নাঞ্চলে আবাদী ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে, দেশের বিভিন্ন স্থানে ছাত্র আন্দোলনসহ বন্যা পরিস্থিতির কারণে বাঘাইছড়ি থেকে দেশের অন্যান্য জেলা-উপজেলায়  দূর পাল্লার যানবাহন চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। তবে বাঘাইছড়ির শহর এলাকায় যাত্রীবাহি গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের একাংশ পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে বেড়াতে আসা প্রায় ৩ শতাধিক পর্যটক আটকা পড়ে। আটকা পড়া পর্যটকরা শুক্রবার (২ আগষ্ট) ৩৪জন পর্যটক সাজেকে ঘুরতে যায়।

এর আগে থেকে সেখানে আরও তিনশ কাছাকাছি পর্যটক ছিলেন। সব মিলে প্রায় ৩ শতাধিক পর্যটক সাজেকে আটকা পড়েছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com