শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

মন্দির ও বৌদ্ধ বিহার রক্ষায় মাঠে নেমেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : শেখ হাসিনার সরকার পতনের পর রাঙ্গামাটি পার্বত্য জেলায় সরকারি স্থাপনা, মন্দির ও বৌদ্ধ বিহার রক্ষায় বিশেষ ইমিডিয়েট টিম গঠন করে মাঠে নেমেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা।

মঙ্গলবার (৬ আগষ্ট) সকাল থেকে রাঙ্গামাটি শহরের বিভিন্ন সরকারি স্থাপনা, মন্দির, বৌদ্ধ বিহারে বিশেষ ইমিডিয়েট রেসপন্স টিমের লিফলেটে মোবাইল নাম্বার দিয়ে তা প্রতিটি মন্দির ও বৌদ্ধ বিহারের দেয়ালে লাগিয়ে দেওয়া হয়।

এসময়ে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটিরর সাধারণ সম্পাদক মো: হাবীব আজম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, পিসিএনপি রাঙ্গামাটি জেলা প্রচার সম্পাদক হুমায়ুন কবির, রাবিপ্রবি নেতা নুরুল ইসলাম প্রমুখ।

এসময় শহরের বিভিন্ন বৌদ্ধ বিহার ও মন্দির কমিটির নেতৃবৃন্দদের নিয়ে কথা বলে তাদেরকে সচেতন করা হয়। কোন দুষ্কৃতিকারী ভয় ভীতি দেখালে ও কোন আশংকা দেখা দিলে ইমিডিয়েট রেসপন্স টিমকে জানানোর অনুরোধ করা হয়।

ইমিডিয়েট রেসপন্স টিম যে কোন সমস্যায় স্ব-শরীরে হাজির হয়ে তাদের পাশে দাড়াঁবার প্রতিশ্রæতি দেন।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে কোন অপশক্তিকে ছাড় দেওয়া হবে না বলে জানান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হাবীব আজম।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com