বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে দেশ থেকেই বিতাড়িত হাসিনা: জামায়াত নেতা রফিকুল

  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে দেশ থেকেই বিতাড়িত হয়েছে। কারো জন্য ক্ষমতা চিরস্থায়ী নয়, হাসিনার পতনের মধ্য দিয়ে তা আবারো প্রমাণিত হলো। স্বৈরাচারী হাসিনা আজীবন ক্ষমতার মসনদে বসে থাকার স্বপ্নে বিভোর ছিল। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরতন্ত্রের শুধু পতনই হয়নি জীবন বাঁচাতে শেখ হাসিনাকে পালাতেও হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন উপরোক্ত কথাগুলো বলেছেন।

তিনি আরো বলেন, যেভাবে শেখ হাসিনার স্বৈরশাসনের পতন ঘটেছে, ঠিক একইভাবে উল্লাপাড়া ও সলঙ্গাকে সন্ত্রাস-চাঁদাবাজী থেকে মুক্ত করা হবে ইনশাল্লাহ। স্বৈরাচারী হাসিনার পতনের পর দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টির চেষ্টাও চালানো হয়েছিল। কিন্তু সারা দেশে জামায়াত-শিবির হিন্দুদের মন্দির রক্ষায় রাত জেগে পাহারা দিয়ে তাদের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। শুধু তাই নয় জামায়াত-শিবির থানা পাহারার দায়িত্বও পালন করেছে।

মাওলানা রফিকুল ইসলাম খাঁন এসময় দলমত নির্বিশেষে বন্যা দুর্গত বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হাই আল হাদির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রাকিব হাসানের পরিচালানায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির হোসাইন আলী, সেক্রেটারি-রাশেদুল ইসলাম শহীদ, সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি আলহাজ উদ্দিন, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা হেদায়েতুল ইসলাম বক্তব্য রাখেন।

হাটিকুমরুলের পথসভা শেষে রফিকুল ইসলাম খান উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার, সলঙ্গা থানা মাঠে, দবিরগঞ্জ বাজারে, বোয়ালিয়া বাজারে, গয়হাট্টা বাজারে, মোহনপুর বাজারে, বালসাবাড়ী মোড়ে ও শাহজাহানপুর এলাকায় পথসভা শেষে বিকেলে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে জনসভার মাধ্যমে শনিবারের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্র থেকে জানানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com