বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চয়ড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আঁখি খাতুন (৪২) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় চয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শাহজাদপুর থানার ওসি সবুজ রানা এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার সকালে ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাবার আগে বাথরুমে প্রবেশ করেন। এ সময় তিনি বাথরুমের ভিতর একটি তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।