বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
ভয়াবহ বন্যার কারণে রবিবার স্বল্প পরিসরে এ কর্মসূচি পালন করা হয়। বাদ জোহর পৌর ভাসানী মিলনায়তনে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও বন্যায় নিহত এবং স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে নিহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপি নেতা মজিবুর রহমান লেবু, মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, মুন্সি জাহেদ আলম, লিয়াকত আলী খান, আবু সাইদ সুইট ও প্রমুখ। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।