বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

সিরাজগঞ্জে বাসচাপায় মামা নিহত ভাগ্নে-ভাগ্নি আহত

  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে বাসচাপায় ইসমাইল হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই ভাগ্নে-ভাগ্নি গুরুতর আহত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল সদর উপজেলার কাশিয়াহাটা গ্রামের খবির প্রামাণিকের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ইসমাইল তার দুই ভাগ্নে-ভাগ্নিকে মোটরসাইকেলে করে সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে উল্লেখিত স্থানে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী আর.কে ট্রাভেলস নামের যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ইসমাইল হোসেন নিহত ও ভাগ্নি সুরাইয়া (১৪) ও ভাগ্নে আব্দুল হাকিম (১২) গুরুতর আহত হয়েছে। তাদেরকে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বগুড়ায় স্থানান্তর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বাসটিকে জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com