বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শহরের পৌর ভাসানী মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। কলেজ শাখার সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক  আসাদুজ্জামান। তিনি বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা বিকাশে কাজ করে যাচ্ছে। বিগত ১৫ বছর স্বৈরাচারী শাসন ব্যবস্থা থাকায় ছাত্রশিবির নির্বিঘ্নে মেধাবীদের নিয়ে এমন আয়োজন করতে পারেনি। তবে ছাত্রশিবির তার কার্যক্রম বন্ধ রাখেনি। বড় আকারে সম্ভব না হলেও ক্ষুদ্র পরিসরে সবসময় মেধাবীদের পাশে থাকার চেষ্টা করেছে। ছাত্রশিবির সকল জুলুম নির্যাতন সহ্য করে অতীতে টিকে ছিল। আগামীতেও সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তনে ভুমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মঈন উদ্দিন, সহকারী অধ্যাপক ড. হারিস উদ্দিন, সহকারী অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, শহর ছাত্রশিবিরের সভাপতি তরিকুল ইসলাম, সেক্রেটারি শামীম রেজা, কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি ফয়সাল আহমেদ প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com