বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

হাসিনাসহ সকল খুনীদের বিচারের মুখোমুখি করা হবে : মাওলানা রফিকুল ইসলাম

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান বলেছেন, স্বৈরাচার ফ্যাসিবাদ খুনি শেখ হাসিনাসহ সকল অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। জামায়াত-শিবির নেতাকর্মীদের নির্মূল করার জন্য হামলা মামলা জেল জুলুম নির্যাতন গুম খুন অপহরণের মতো মানবতাবিরোধী অপরাধ কর্মকান্ড চালানো হয়েছিল।

জামায়াত নেতাদের ফাঁসির আদেশ পাশের দেশ থেকে লিখে এনে ট্রাইব্যুনালে বসিয়ে শুনিয়ে দেয়া হয়েছে। এ বিচারের জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টে লাঠিয়াল বাহিনী নিয়োগ করা হয়েছিল। আজ নিজামীর ফাঁসি দিলাম, আজ মুজাহিদের ফাঁসি দিলাম টকশোতে এসে আস্ফালন করা ওই বিচারপতি ভারতে পালানোর সময় সিলেটের বর্ডারে জঙ্গলের ভেতরে কলাপাতা গায়ে দিয়ে লুকিয়েছিলেন। সাধারণ মানুষ তাকে গলায় গামছা বেঁধে ধরে এনেছে। এরা এতো অন্যায় করেছে, একেকজনের ১০ বার ফাঁসি দিলেও তাদের শাস্তি কম হবে।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ লগি-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় বিচারের দাবি ও শহীদদের স্মরণে বিশাল প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শিবিরের আন্দোলনকে স্তব্ধ করতে না পেরে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করেছিল। দেশের ছাত্র-জনতা গণ অভ্য‚ত্থানের মাধ্যমে স্বৈরাচারী খুনি হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হঠানো হয়েছে এবং দেশের জনগণ আজ আওয়ামী লীগকেই নিষিদ্ধ ঘোষণা করছে। আওয়ামী লীগের সকল খুনি, অপরাধী, অর্থ পাচারকারী, লুন্ঠনকারীদের বিচার করতে হবে।

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখা আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ শাহীনুর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী সাবেক জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম, নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুস ছালাম, জেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ শহর শাখার আমীর অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, সেক্রেটারি মাওলানা মোঃ মোস্তফা মাহমুদ, জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি এ্যাডঃ মাসুদুর রহমান, ছাত্রশিবির নেতা আলহাজ উদ্দিন, তারিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে জেলা জামায়াতের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com