বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট হামে আরও ৭ জনের মৃত্যু পাকিস্তানি বাহিনীর ৩ দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস আবু সাঈদ হত্যা ।। ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড হামের লক্ষণ নিয়ে একদিনে আরো ১০ মৃত্যু হরমুজ খুলতে রাজি ইরান, দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

সিরাজগঞ্জে কৃষক সাইফুল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে চাঞ্চল্যকর কৃষক সাইফুল ইসলাম হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

সেইসাথে তাদেরকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হলো- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামের নায়েব আলী (৪০), শাকিল শেখ (১৯) ও ঘুরকা গ্রামের আব্দুর রাজ্জাক (৪২)।

বৃহস্পতিবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক কানিজ ফাতিমা এই রায় দিয়েছেন।

আদালতের পেশকার মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, রায়গঞ্জের কৃষক সাইফুল ইসলাম ২০২২ সালের ১০ অক্টোবর রাতে তার স্ত্রী আলেয়াকে নিয়ে স্থানীয় চায়ের দোকানে যায়। সেখান থেকে শ্রী অন্তিম দাস তাকে ডেকে নিয়ে যায় এবং এরপর থেকে কৃষক সাইফুল নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে বহু খোঁজাখুঁজি করে সন্ধান মেলেনি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়।

পুলিশের বিশেষ তদন্তে শাকিলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে জানতে পারে ওই কৃষককে হত্যার পর তার লাশ ঘুরকা খালের কচুরী পানায় ঢেকে রাখা হয়েছিল এবং ১৩ অক্টোবর তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করে। পুলিশ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। এ মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com