বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ দেখা হয়েছে

শেখ নাদীর শাহ্,বাংলা হেডলাইনস,পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় তমাল বিশ্বাস (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে পাইকগাছা-খুলনা প্রধান সড়কের কাশিমনগর নতুন মাছকাটার সামনে এ ঘটনাটি ঘটেছে। নিহত তমাল উপজেলার গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের বাসিন্দা তারক বিশ্বাসের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে তমাল মোটরসাইকেল যোগে মামার বাড়ি গোয়ালবাথানের উদ্দেশ্যে রওনা হয়ে উপজেলার কপিলমুনির কাশিমনগর নতুন মাছকাটা সংলগ্ন এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে চালক তমাল মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়লে তার মাথা ও মুখ থেতলে যায়।

তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তালা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় নেওয়ার পরামর্শ দেন। এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, উপজেলার সীমান্তবর্তী এলাকায় ঘটনাটি ঘটেছে। তবে নিহতের পরিবার পুলিশকে কিছু না জানিয়ে মরদেহের শেষকৃত্য সম্পন্ন করেছে। তবে এ ঘটনায় সীমান্তবর্তী  তালা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com