বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট হামে আরও ৭ জনের মৃত্যু পাকিস্তানি বাহিনীর ৩ দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস আবু সাঈদ হত্যা ।। ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড হামের লক্ষণ নিয়ে একদিনে আরো ১০ মৃত্যু

বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৭১ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটর সাইকেল নিয়ে দুই আরোহী উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় পাবনা থেকে আসা ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। হাইওয়ে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমি নিজেও সেখানে যাচ্ছি বলে জানান ওসি। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com