শেখ নাদীর শাহ্, বাংলা হেডলাইনস, পাইকগাছা (খুলনা): বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও এই দেশ ও সমাজকে অস্থির করার জন্য তাদের দোসররা বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আমরা ঐক্যবদ্ধ আছি। তাদের সকল চক্রান্ত ব্যর্থ হয়েছে, আগামীতেও ব্যর্থ হবে।
তিনি গত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, তারা বলেছিল বাংলাদেশ নাকি বিশ্বে উন্নয়নের রোল মডেল! আসলে উন্নয়নটা তাদের হয়েছে জনগণের না। গত সরকারের শাষনামলে খুন,গুম ও লটতরাজের সমালোচনা করে বলেন ভারতের কাছে তারা বাংলাদেশকে বন্ধক (ইজারা) দিয়েছিল। আসলে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেননা, তিনি ছিলেন সেবাদাসী।
ভারতের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমরা আপনাদের সম্মান করি, আপনারাও আমাদের সম্মান করতে শিখুন। ভারত থেকে চোখ রাঙাইয়া বাংলাদেশকে শাসনের চিন্তা বাদ দেওয়ার হুশিয়ারি দিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ বুক পেতে ডানা মেলে বলেছিল-বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তিনি বলেন, এজাতি বুক পেতে গুলি খেতে শিখেছে, বলে তিনি বলেন, এ জাতিকে ভয় দেখাবেননা। আমাদের ১০ কোটি যোদ্ধা রয়েছে।

বৃহস্পতিবার সকালে পাইকগাছা গদাইপুর ফুটবল ময়দানে জামাযাতে ইসলামী আয়োজিত পথ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী পাইকগাছা থানা শাখার আমীর মাও: সাঈদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, জামায়াত নেতা সাবেক এমপি অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কুদ্দুস, সাতক্ষীরা জেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম মুকুল, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন। এছাড়া উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম, এড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, মেডিকেল থানা ঢাকা মহানগরী উত্তরের আমীর ডাঃ স.ম. খালিদুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি মোঃ আবুজার আল গিফারী, জেলা কর্মপরিষদ সদস্য এড. লিয়াকত আলী, জেলা সদস্য মাওঃ শেখ কামাল হোসেন, জেলা সদস্য কাজী তমজীদ আলম, প্রভাষক আব্দুল মোমিন সানা ও এড. আব্দুল মজিদ, পাইকগাছা উপজেলা নায়েবে আমীর মাওঃ বুলবুল আহম্মাদ, সেক্রেটারী মোঃ আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারী মাওঃ আব্দুল খালেকসহ অন্যান্যরা।