বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৩০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানার ধোপাকান্দি নামকস্থানে বাস ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে সুমন মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে গাজীপুর জেলা সদরের আকছেদ আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে সুমন মিয়া মোটরসাইকেলযোগে বগুড়া যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সে নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com