বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

জিয়াউর রহমান দেশের মানুষের হৃদয়ে বিরাজ করছে : টুকু

  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের মন ও হৃদয়ে বিরাজ করছে।

স্বৈরাচার হাসিনা তার নাম সব জায়গা থেকে মুছে ফেলতে চেয়েছিল এমন কি শিশুদের পাঠ্যবই থেকেও মুছে ফেলা হয়।

জিয়া পরিষদ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া দেশের মানুষের উন্নয়ন করেছেন। আর শেখ হাসিনা সরকার মানুষের সম্পদ লুট করেছে। ২৫ মার্চ যখন পাকিস্তান বাহিনী বাঙ্গালির ওপরে ঝাঁপিয়ে পড়েছিল তখনও ৫ আগষ্টের মতো আওয়ামী লীগ পালিয়েছিল। সে সময় বাঙ্গালীরা প্রতিহত করার চেষ্টা করেছে। তখন একটা কথা ভেঁসে আসলো, আমি মেজর জিয়া, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম।

জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম গণতন্ত্র ফিরিয়ে আনলেন। একদলীয় থেকে বহুদলীয় রাজনীতি শুরু করলেন। জিয়াউর রহমান ৭১-ও ৭৫ এ দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষকে বাংলাদেশী হিসেবে বিশ্বে পরিচিত করিয়েছে।

পাপ বাপকেও ছাড়েনা। হাসিনা তো পালিয়েই গেছে এখন তার যে ভাগ্নি ছিল বিদেশের মন্ত্রী, তাকেও মন্ত্রীত্ব ছাড়তে বাধ্য হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবু হাসিম তালুকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপাচার্য প্রফেসর ড. মো. হাসনাত আলী এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী শেখ কুদরত-ই এলাহী প্রমুখ।

সভায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গিত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com