বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন কঠিন হবে: বিএনপি নেতা শাহিন শওকত

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত কঠিন হবে। এ কারণে যার ক্লিন ইমেজ আছে দল তাকেই মনোনয়ন দেবে। এজন্য সাধারণ মানুষের কাছে গিয়ে অতীতে কোনো ভুল করে থাকলে ক্ষমা চাইতে হবে এবং তাদের পাশে থাকতে হবে।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি হাই স্কুল মাঠে শনিবার বিকেলে পোতাজিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একটি দল ব্যাংক ও ঘাটসহ অনেক কিছু দখল করে এখন সাধু সেজেছে। রাজশাহীতে আঁতাত করে পুলিশের বিরুদ্ধে মামলা দেয়নি। তারা রাসুলের হাদিস বাদ দিয়ে ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’শ্লোগান দিয়ে মানুষের কাছে যাচ্ছে।

এরই মধ্যে ধর্মান্ধ ওই দলের ছাত্রীরা মানুষের রান্নাঘরে পর্যন্ত ঢুকে পড়েছে। তাদের মিষ্টি কথায় মানুষ যেন ভুল পথে না যায়, সেদিকে সব নেতাকর্মীকে সর্তক থাকতে হবে। ভারত আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়ে নিজেরাই বিপদে পড়েছে। আবার বলছে, আগামী ঈদে তারা গরু আসতে দেবে না। ভারতকে ওই সব পণ্য অর্ধেক দামে দিতে হবে। তা না হলে তারাই বিপদে পড়বে।

ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা অধ্যাপক এম এ মুহিত, উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, যুবদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের নেতা তারিকুল ইসলাম চৌধুরী, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন জুয়েল প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com