বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জের চৌহালী উপজেলা শাখার কমিটি গঠন ও গণঅধিকার পরিষদের বার্তা তৃণমুলে পৌঁছে দিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কেআর পাইলট মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী মাষ্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, সংগঠনের সিরাজগঞ্জ জেলার মোমিন ফয়সাল এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সদস্য সচিব ইউসুফ আলী। বক্তরা বলেন, গণঅধিকার পরিষদ ২০২১ সালের ২৬শে অক্টোবর আত্মপ্রকাশের পর থেকেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সকল অবৈধ কর্মকান্ডের প্রতিবাদ করে আসছে। স্বৈরাচার সরকার খুনি হাসিনার পতনের মাধ্যমে ফিরে পেয়েছি বাক স্বাধীনতা। এছাড়া আগামীতে যেন কোন স্বৈরাচারী সরকার গঠন করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
গণঅধিকার পরিষদ টাংগাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগরসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।