বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাক চাকায় স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে

  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় জুলেখা খাতুন (৩৫) নামে এক গৃহবধু নিহত ও স্বামী আহত হয়েছে। নিহত জুলেখা ছালাভরা পূর্বপাড়া গ্রামের হারুন-অর রশীদের স্ত্রী।

শনিবার ভোরে কাজিপুর উপজেলার ছালাভরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান,

শনিবার ভোরে ফজর নামাজের পর স্বামী-স্ত্রী বাড়ির পাশের রাস্তায় হাঁটতে

বের হয়। এ সময় দ্রুতগতির একটি বালু ভর্তি ট্রাক তাদের চাপা দিয়ে

পালিয়ে যায়। এতে স্ত্রী জুলেখা ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা গুরুতর

আহত অবস্থায় হারুন-অর রশিদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান

মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করে। এ দুর্ঘটনার খবর

পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করলেও ট্রাকটি শনাক্ত

করতে পারেনি। তবে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের

কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় থানায় মামলা

দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com