মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকারের ১০০ দিনে মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহদী আমিন রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় ২ যাত্রী নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা নামকস্থানে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছে।

নিহতরা হলো- উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের আব্দুল মালেক আকন্দের ছেলে ফারুক হোসেন (৩২) ও ছানোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রনি হোসেন (২৩)। এ ঘটনায় বাস চালক আবু সাইদকে (২৯) গ্রেফতার করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস কক্সবাজার যাওয়ার পথে উল্লেখিত স্থানে ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ২ যাত্রী নিহত হয় এবং দুর্ঘটনা কবলিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং তাদের লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com