শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

সিরাজগঞ্জে ট্রাকচাপায় তিনজন নিহত

  • আপডেট টাইম : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় অটোভ্যানের ৩জন যাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মহাসড়কের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ভূঁইয়াগাতী পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস (৫৫), উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম (১২) ও রায়গঞ্জ উপজেলার ময়েজ উদ্দিনের ছেলে মোতালেব (৩০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাটারি চালিত যাত্রীবাহী একটি অটোভ্যান ভুইয়াগাঁতী থেকে ঘুড়কার দিকে যাওয়ার পথে উল্লেখিত স্থানে ঢাকাগামী মুরগিবাহী একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোভ্যানে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত আরও ৬ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে একজন ও রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে তবে কোন অভিযোগ না থাকায় লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com