মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকারের ১০০ দিনে মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহদী আমিন রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা

সিরাজগঞ্জে বাসচাপায় ইউপি সদস্য নিহত

  • আপডেট টাইম : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানার হাটিকুমরুল নামকস্থানে যাত্রীবাহী বাসচাপায় জাহেদুল ইসলাম (৩৫) নামে ইউপি সদস্য মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

জাহেদুল ইসলাম চড়িয়া কান্দাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য ছিলেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুর ২ টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে ওই ইউপি সদস্য মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে রংপুরগামী যাত্রীবাহী একটি বাসচাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হলেও কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com