বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে দুই জন নিহত ও ১ জন আহত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১ টার দিকে মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নয়নগাঁতী কবরস্থান কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-পাবনা জেলার আমিনপুর উপজেলার হরিনাথপুর গ্রামের মাইক্রোবাসচালক মোঃ মুনছুরুল আলম বাবুল (৪০) ও যাত্রী মানিক চন্দ্র শীল (৪২)। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ১ টার দিকে মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নয়নগাঁতী কবরস্থান সন্নিকটে একটি মাইক্রোবাসের সাথে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ ২ জন নিহত ও এক যাত্রী আহত হয়।
স্থানীয়রা আহত যাত্রীকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।