বাংলা হেডলাইনস: দেশে টানা ২৭৬ দিন সোমবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ২৭শে এপ্রিল রবিবার সকাল ৮টা থেকে ২৮শে এপ্রিল সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ০.০০ শতাংশ রেকর্ড করা হয়েছে ।
এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯৪৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় ১ জনেরও করোনা শনাক্ত হয়নি এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১৬৫৩জন।
গত ২৪ ঘণ্টায় ১ জন সুস্থ এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৯৩৪৮ জন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ২৫৮২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।