বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

দেশ সংস্কারের জন্য প্রয়োজন নির্বাচিত সরকার : ইকবাল হাসান মাহমুদ

  • আপডেট টাইম : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের সংস্কার করতে হলে প্রয়োজন নির্বাচিত সরকার।

স্বৈরাচারী আওয়ামী লীগ দেশের রাজনীতিতে বিভাজনের বীজ বপন করেছে। শেখ হাসিনার পতন তরুণ সমাজকে জাগ্রত করেছে।

শনিবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে জেলা আইনজীবী সমিতি ভবনে তৃতীয় তলায় আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল বার লাইব্রেরি হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশের সব কিছু ধ্বংস করে দিয়েছে। সুষ্ঠুভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে হলে ৫ বছর সময় লাগতে পারে। এ ৫ বছর কি দেশ অনির্বাচিত সরকারের হাতে থাকবে? এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না। আওয়ামী লীগ সব সময় মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পদ বানিয়ে ফেলেছে। তারা এমনভাবে প্রচার করে যেন একমাত্র তারাই এই দেশ স্বাধীন করেছে। অথচ দেশের সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। স্বৈরাচারী সরকারের নেয়া বিভিন্ন বড় বড় প্রকল্প আজ দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এসব প্রকল্প থেকে সুফলের পরিবর্তে ক্ষতিই বেশি হচ্ছে। এতে দেশের নাগরিকদের মাথায় ঋণের বোঝা বাড়ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত বিএনপি একটি নীতিনিষ্ঠ ও শক্তিশালী দল। বেগম খালেদা জিয়ার সফল নেতৃত্বে দেশের অগ্রগতি হয়েছে। আর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র মেরামতের ৩১ দফা পরিকল্পনা দিয়েছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিক সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, ডা. এম. এ লতিফ, অমর কৃষ্ণ দাস প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com