মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা

নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করবেন না: মির্জা আব্বাস

  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: নির্বাচন নিয়ে একটি মহল জাতিকে ব্ল্যাকমেইল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করবেন না। যে কোনো মূল্যে দেশে একটি রাজনৈতিক সরকার আসা উচিত। তবেই দেশের অস্থিরতা দূর হবে।

শনিবার (৩১ মে) রাজধানীর যাত্রাবাড়ীতে গরিব ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, নির্বাচনের পক্ষে-বিপক্ষে মতামত সবারই থাকতে পারে। কিন্তু কেউ যেন বিষয়টি নিয়ে জাতিকে বিভ্রান্ত না করে। বিএনপিরও কথা বলার অধিকার আছে।

বিএনপির এই নেতা আরও বলেন, অনেকে ভয়ে আছেন—বিএনপি আবার ক্ষমতায় যাবে কি না। কিন্তু বিএনপি তো অতীতে একাধিকবার ক্ষমতায় ছিল। তাতে তো কিছু হয়নি। তাহলে এখন ভয় কেন? যদি জনগণ নির্বাচনে কাউকে নির্বাচিত করে, বিএনপি সেটা মেনে নেবে।

তিনি মনে করেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তৃতার পর মির্জা আব্বাস পথচারী ও নিম্ন আয়ের মানুষদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com