মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে একমত এনসিপি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মেয়াদ চার মাস। সে ক্ষেত্রে ওয়ান আফটার ওয়ান। যেমন একমাস আপনি রাখতে পারেন স্থানীয় সরকার নির্বাচন হবে। এটা আমরা ভেবে দেখছি, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাসের জায়গায় ছয় মাস হতে পারে কি না স্থানীয় সরকার নির্বাচনের জন্য। তবে এ ব্যাপারে এখন আলোচনা হয়নি। স্থানীয় সরকার নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া উচিত এ বিষয়ে আমরা একমত।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের মধ্যে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এনসিপি নেতা সারোয়ার তুষার বলেন, আমরা আগেও বলেছি তিন মাস হোক বা চার মাস হোক, এটার নাম হতে হবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। আমরা শুরু থেকে এ প্রস্তাবটি দিয়েছি। তবে মেয়াদ তিন মাস বা চার মাস হোক এ ব্যাপারে আমরা ফ্লেক্সিবল থাকবো।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন আলোচনা হয়নি। জাতীয় নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হোক এটা সবাই চায়, স্থানীয় সরকার নির্বাচনও যদি দল-নিরপেক্ষ সরকারের অধীনে হয় সেটা ভালো হবে। টেকনিক্যাল দিকগুলো নিয়ে আরও আলোচনা করতে হবে, আপাতত নীতিগতভাবে আমরা একমত আছি।

সারোয়ার তুষার বলেন, সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা এ দুটো জিনিসই গুরুত্বপূর্ণ। এ কারণে অর্থবিল ও আস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে যেকোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন।

আস্থা ভোট অর্থবিল এবং সংবিধান সংশোধনী এ তিনটি বিষয়ে প্রস্তাব এসেছে। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আজকে নতুন করে এসেছে। রাষ্ট্রপতি নির্বাচন যদি আমরা বাদও রাখি, তাহলে তিনটি মূল বিষয় তার মধ্যে সংবিধান সংশোধনীর বিষয়টি আলোচনা এসেছে তার মধ্যে বেশিরভাগ দলই এ ব্যাপারে বলেছেন যে, সংবিধান সংশোধনীর ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত উচিত। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে আরও কথাবার্তা বলতে হবে। দুটো ব্যাপার সবাই একমত হয়েছে।

বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com