বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

ট্যাংকলরি উল্টে চালক নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ি নামক স্থানে ট্যাংকলরি উল্টে চালক নিহত ও হেলপার আহত হয়েছে। নিহত চালক সোহাগ আলী (৩৫) বগুড়া জেলা সদরের মানিকচর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, বাঘাবাড়ি নৌ-বন্দর থেকে তেলবাহী একটি ট্যাংকলরি বগুড়া যাওয়ার পথে বালশাবাড়ি জোড়া ব্রিজের উপর বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চালক সোহাগ আলি নিহত হয় এবং হেলপার আহত হয়। আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হলেও কোন অভিযোগ না থাকায় রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্যাংকলরিটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com