মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকারের ১০০ দিনে মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহদী আমিন রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা

সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পৃথক মোটর সাইকেল দুর্ঘটনায় সাব ইন্সপেক্টর (এসআই) পরিমল (৫৭) নিহত ও ৩ যুবক আহত হয়েছে। 

এসআই পরিমল সিরাজগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন এবং পাবনার বেড়া উপজেলার পেঁচাখোলা গ্রামের অধিবাসী।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে এসআই পরিমল সরকারি কাজে শিয়ালকোল এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে পৌর এলাকার কেন্দ্রীয় এম এ মতিন বাস টার্মিনালের কাছে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান। পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পুলিশের মধ্যে ব্যাপক শোকের সৃষ্টি হয়েছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার শিমুলতলা নামকস্থানে ২ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ যুবক আহত হয়েছে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী হাসপাতালে ভর্তি করে। তবে তাদে পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ওসি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com