সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে প্রথম দফায় ৮টি ইউনিয়নে ৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে  বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শস্যভান্ডার খ্যাত উল্লাপাড়া উপজেলায় এবার ২৪ হাজার ৫৭০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ১৬ হাজার ৩৬০ জন কৃষকের মাঝে এ সার ও বীজ বিতরণে তালিকা তৈরি করা হয়। এ তালিকা অনুযায়ী প্রথম দফায় ৮টি ইউনিয়নের ৮ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেয়া হয়েছে। এ সার ও বীজ দিয়ে ১ বিঘা জমি সরিষা আবাদ করতে পারবে। কৃষকেরা এ সার বীজ পেয়ে খুশি হয়েছেন। পরবর্তীতে বাকি আরো ইউনিয়নগুলোর কৃষকের মাঝে এ সার বীজ বিতরণ করা হবে। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুল ইসলাম মোঘল, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহবুবুর রহমান ভুঁইয়া উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com