বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক চাপায় স্কুল শিক্ষিকার মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ছেলেকে সঙ্গে নিয়ে নিজ কর্মস্থল স্কুলে যাওয়ার পথে মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় সাবিনা খাতুন (৪২) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে মোহনপুর-গাড়াদহ আঞ্চলিক সড়কের উপজেলার বকুলতলা আনসার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবিনা খাতুন উপজেলার বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও চিনাধুকুরিয়া গ্রামের সোলাইমান সরকারের মেয়ে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম আলী এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকালে শিক্ষক সাবিনা একটি অটোভ্যানে তার ৮ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে বকুলতলা আনসার মোড় এলাকায় পৌঁছলে একটি মাটিবাহী ড্রাম ট্রাক অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষিকার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করলেও কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ড্রাম ট্রাকটি আটক করো থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com