বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৯৬৯ জন ব্যক্তি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৬,৬৬০ জন।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬,৭৭৩ টি । এই পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ১লাখ ৩৬ হাজার ৬৩৮ টি।
আজকে নতুন সংযোজিত নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির পিসিআর ল্যাবসহ মোট ৩৮টি ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ১১ জন। এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৫০ জন। ১১ জনের মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ৪ জন। এদের মধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ পাঁচজন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩,১৪৭ জন।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান আমরা সারাদেশে জেলা-উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে সেখানে ৩০,৯৫৫ জনকে তাৎক্ষণিকভাবে সেবা প্রদান করতে পারি।
এ পর্যন্ত কোয়ারেন্টাইনে থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৬৯৯ জন এবং বর্তমানে ৪৫,৩৮৫ জন কোয়ারেন্টাইনে আছেন।
গত ২৪ ঘণ্টায় স্থল, সমুদ্র ও বিমান বন্দরে স্ক্রিনিং করা হয়েছে ৭১৩ জন। এর মধ্যে বিমানবন্দরে ২৬২ জন, স্থলবন্দরে ২৪৭ জন এবং সমুদ্রবন্দরে ২০৪ জন।