সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা

টাঙ্গাইলে আট মাসের শিশু সহ পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলে নতুন করে আট মাসের শিশু সহ পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬০ জন। আক্রান্তদের মধ্যে নাগরপুর উপজেলায় আটমাস বয়সি শিশু সহ একই পরিবারের চারজন। অপরজন ঘাটাইল উপজেলার।

আজ বুধবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান নতুন করে আট মাসের শিশু সহ পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্তÍ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রকুনুজ্জামান খান বলেন, আক্রান্ত চারজনই উপজেলার সহবতপুর ইউনিয়নের বাটরা গ্রামের একই পরিবারের সদস্য।

তিনি বলেন পরিবারের এক সদস্য ঢাকায় থাকেন। তিনি সেখানে একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। সেখানেই তিনি আক্রান্ত হন। পরে তার পরিবারের চারজনের নমুনা পরীক্ষার জন্য পাঠালে তা পজেটিভ আসে। আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

সেই সাথে ঐ বাড়ির আশে পাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

অপর দিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুর রহমান খান জানান, আক্রান্ত ব্যক্তি উপজেলার দেওপাড়া ইউনিয়নের দেলুটিয়া গ্রামের বাসিন্দা।

তিনি ঢাকায় চাকরি করতেন। শারিরীক সমস্যার জন্য তার নমুনা পরীক্ষা করা হলে আজ তার রিপোর্ট পজেটিভ আসে। আমরা তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com