বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি সদর হাসপাতালের আরো এক নার্সের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে রাঙ্গামাটি জেলা করোনা সনাক্ত হলো ৫।
মঙ্গলবার রাত ১২ রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ে চট্টগ্রাম থেকে রিপোর্ট আসলে রাঙ্গামাটি করোনা ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মুলত আমরা আগের নার্সের হিস্ট্রি ট্র্যাকডাউন করে জানা যায় যে নার্স আগে আক্রান্ত হয়েছে তার সংস্পর্সে এসেছিলো এই নার্স। তাই আমরা তা নমুনা সংগ্রহ করে ৯ মে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
আমরা নমুনা সংগ্রহের দিন থেকেই তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানান ডাঃ মোস্তফা কামাল।