বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এ যাবৎ সর্বাধিক একটি শিশুসহ ১৯ জন মৃত্যুবরণ করেছে এবং সর্বোচ্চ ১,১৬২ জন ব্যক্তি শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৬৯ জন এবং মোট শনাক্ত হয়েছে ১৭,৮২২ জন।
মোট ৪১ টি ল্যাবে ৭৯০০ টি নমুনা পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জনান গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩,৩৬১ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান যে ১৯ জন মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৭ জন।
ঢাকা শহরের হাসপাতালগুলোতে ১৩ জন মৃত্যুবরণ করেছেন। ১২ জনের ঠিকানাই ঢাকার এবং একজনের ঠিকানা পাবনা, নারায়ণগঞ্জে একজন, মুন্সীগঞ্জে একজন, খুলনা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভেগে তিনজন।
বয়স ভিত্তিক বিশ্লেষণে শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন মেয়ে শিশু, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন।