বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

বগুড়ায় চিকিৎসক, পুলিশ ও ব্যাংকার করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ২৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় নুতন করে পাঁচ চিকিৎসক, পুলিশ ও ব্যাংকার করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৫৭ জন আক্রান্ত হলেন।

বুধবার রাতে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। বগুড়ার ৯৫ জনের মধ্যে পাঁচজনের পজিটিভ রিপোর্ট আসে। জয়পুরহাটের ৮৯ জনের মধ্যে দু’জনের পজিটিভ, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও নওগাঁর একজন করে নেগেটিভ হয়েছে।

আক্রান্তদের মধ্যে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের একজন চিকিৎসক, বগুড়ায় কর্মরত পুলিশের দু’জন এসআই ও দু’জন ব্যাংকার।

কাহালু ও সোনাতলার বাসিন্দা দুই ব্যাংকার ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত। সকলে অন্যের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ ফেরত ব্যাংকারকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে ভর্তি করা হবে। অন্যরা নিজ নিজ বাড়িতে সঙ্গনিরোধ অবস্থায় থেকে চিকিৎসা নিবেন।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, চিকিৎসক ভাইরাস আক্রান্ত হওয়ায় তার সংস্পর্শে আসা হাসপাতালের স্বাস্থ্য ও সাধারণ শাখার ১৭ জনকে হোম কোয়ারন্টাইনে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com