বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

খুলনায় করোনা থেকে সুস্থ হলেন পুলিশসহ দু’জন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন পুলিশ সদস্যসহ দুইজন। আজ বৃহস্পতিবার দুপুরে করোনা হাসপাতাল (ডায়াবেটিক হাসপাতাল) থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়।

সুস্থ হওয়া রোগীরা হলেন- প্রত্যাশা আবাসিক এলাকার বাসিন্দা পুলিশ কনস্টেবল আলী আজম (৫৯) ও যশোরের অভয়নগর উপজেলার পোড়াখালি গ্রামের  ইব্রাহিম শেখ (৭০)।

খুলনার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল পুলিশ কনস্টেবল আলী আজমের করোনা শনাক্ত হয়। পরবর্তীতে ৬ মে দ্বিতীয়বার পজিটিভ হন। এরপর ১১ এবং ১৩ মে পরপর দুইবার নেগেটিভ হওয়ার পর তাকে সুস্থ ঘোষণা করা হয়। এছাড়া যশোরের অভয়নগর উপজেলার ইব্রাহিম শেখের পরপর দুটো পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তাকেও করোনামুক্ত ঘোষণা করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠা‌নিকভা‌বে করোনা হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সাথে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এ সময়  উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সি রেজা সিকান্দার, খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, খুলনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মেহেদী নেওয়া, খুলনা করোনা হাসপাতালের আহ্বায়ক ডা. ফরিদ উদ্দিন আহমেদ, ডা. খসরুর আলম, করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ,ডা. মিজানুর রহমান, ডা. শেখ সাদিয়া মনোয়ারাসহ সকল ফোকাল পার্সনগণ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com