বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় এ পর্যন্ত সর্বোচ্চ ১,২৭৩ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২২,২৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮,১১৪ টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ৭৫ হাজার ৪০৮ টি। মোট ৪২ ল্যাব এর নমুনা পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হয়।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ১৪ জন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ এবং একজন নারী। এদের মধ্যে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৩ জন এবং বাসায় একজন।
ডা. নাসিমা সুলতানা জানান ঢাকা শহরে ৫জন, কেরানিগঞ্জে ১ জন, সাভারে ১ জন, নারায়ণগঞ্জে ১ জন, কুমিল্লায় ১ জন, শরীয়তপুরে ১ জন এবং চট্টগ্রামে ৪ জন মারা গেছেন।
বয়স বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন মারা গেছেন।
তিনি জানান এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩২৮ জন।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪,৩৭৩ জন।