শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

কালিহাতিতে পোষ্ট মাষ্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল:  টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লা পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার মজিবর রহমানকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুবৃর্ত্তরা।

রোববার দুপুরে কালিহাতি-বল্লা সড়কের বল্লা তাঁত বোর্ড সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। গুলিবৃদ্ধ মজিবর রহমানকে প্রথমে কালিহাতী স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। তার অবস্থার অবনতি দেখে সেখান থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুর ২ টায় বল্লা পোষ্ট মাষ্টার মজিবর রহমান কালিহাতি পোষ্ট অফিস থেকে গ্রাহকদের সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০লাখ টাকা উত্তোলন করেন।

ওই টাকা রানার রফিকুল ইসলামকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বল্লা সাবপোষ্ট অফিসের যাওয়ার সময় ওইস্থানে পৌঁছালে পিছন থেকে একটি মোটর সাইকেলে ৩ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এসময় মজিবর রহমানের ডান পায়ে পরপর ২ রাউন্ড গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে মজিবর রহমান কে উদ্ধার করে কালিহাতি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

কালিহাতি উপজেলা পোষ্ট মাস্টার আঃ মোমিন জানান, কালিহাতি পোষ্ট অফিস থেকে গ্রাহকদের সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০লাখ টাকা উত্তোলন করে রানার রফিকুল ইসলামকে সাথে বল্লা সাবপোষ্ট অফিসের যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানতে পারি।

কালিহাতি থানার ওসি হাসান আল-মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনা উদঘাটন ও ছিনতাইকারীদের গ্রেফতারের সকল প্রকার চেষ্টা অব্যাহত রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com