বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ২১ জন।। সর্বোচ্চ শনাক্ত ১৬০২ জন

  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে এ পর্যন্ত একদিনে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২১ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩৪৯ জন।

মৃতের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সবচেয়ে বেশি আটজন।

আজ  সোমবার  দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান। 

তিনি জানান  গত ২৪ ঘণ্টায় করোনা নমুনা পরীক্ষা হয়েছে ৯,৭৮৮ টি। এদের মধ্যে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ১,৬০২ জন। এ পর্যন্ত কোভিড শনাক্ত ব্যক্তি মোট ২৩৮৭০ জন।   

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ৮৫ হাজার ১৯৬ টি।

ডা. নাসিমা সুলতানা  বলেন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১২ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪,৫৮৫ জন ।

তিনি বলেন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ১৯.২১ এবং মৃত্যুর হার ১.৪৬ ।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জানান ২১ জন মৃতের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৪ জন নারী। ঢাকা বিভাগে ১২ জন এবং চট্টগ্রাম বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ১ জন এবং রাজশাহী বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন।ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটিতে ৬ জন মৃত্যুবরণ করেছেন।

বয়স বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন এবং ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন।    

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com