রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

মানিকগঞ্জে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ ৭ জন আক্রান্ত

  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ২৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ:  মানিকগঞ্জে একজন চিকিৎসক ও তিনজন নার্সসহ নতুন করে সাতজনের করোনা সংক্রমিত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়ালো।

সোমবার বিকেলে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্ত সাতজনের মধ্যে সিঙ্গাইর উপজেলায় চারজন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) এবং অন্য তিনজন সিনিয়র স্টাফ নার্স।  অপর তিনজনের মধ্যে দুজন সাটুরিয়া এবং একজন ঘিওর উপজেলার। তাঁরা নিজ নিজ বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com