বাংলা হেডলাইনস কুড়গ্রিাম: কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলায় নিজ শোবার ঘর থেকে জাহাঙ্গীর নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে কচাকাটা থানা পুলিশ।
এসময় জিজ্ঞাসাবাদের জন্য নিহত যুবকের স্ত্রীসহ পিতা-মাতাকে আটক করে পুলিশ। নিহত জাহাঙ্গীর বলদয়িা ইউনিয়নের পশুরাম কুটি গ্রামের মোজাম্মলে হকের পুত্র।
বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলছেুর রহমান জানান, বুধবার দিবাগত রাতে স্ত্রী শাপলা খাতুনসহ জাহাঙ্গীর তার ঘরে ঘুমাতে যায়।পরে গভীর রাতে স্বামীর গোংগানোর শব্দ পায় শাপলা। এসময় শাপলা তার শশুর এবং শাশুরিকে ডাকে। ডাক শুনে তারা নিজেদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ পায়।
একই ভাবে শাপলার ঘরের দরজাও বন্ধ ছিল। পরে শাপলা বিকল্প উপায়ে ঘর হতে বের হয়ে তার শশুর শাশুরির ঘরের দরজা খুলে দেয়। এবং নিজের ঘরের দরজাও খোলেন। তারা সবাই ঘরে ঢুকে দেখে জাহাঙ্গীরের গলাকাটা নিথর দেহ খাটের উপর পড়ে আছ।
বৃহস্পতবিার সকালে কচাকাটা থানার পুলিশ লাশ উদ্ধার করে এবং শাপলা খাতুনসহ জাহাঙ্গীরের পিতামাতাকে থানায় নিয়ে যায়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।