শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

রাজশাহীতে মার্কেটমুখী হওয়ার চেষ্টা ক্রেতাদের, ধরে ধরে শাস্তি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৪২৩ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস রাজশাহী :  ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব এখনো কাটেনি। রাতে তান্ডব চালানোর পরে এখনো রাজশাহীর আকাশ কালো হয়েছে মেঘে। কিন্তু সেই বৈরী আবহাওয়াতেও সকালেই রাজশাহীতে কেনাকাটা করতে মার্কেটমুখী হওয়ার চেষ্টা করেন ক্রেতারা। এছাড়াও দোকান খুলে দেখানোর চেষ্টা করেছে কিছু ব্যবসায়ীরা।

প্রশাসনের কড়া পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয় তাদের। এসময় ব্যবসায়ীসহ অযথা রাস্তায় বের হওয়া পথচারীদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রশাসনের নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়। এছাড়াও ক্রেতারা মার্কেটে যাওয়ার চেষ্টা করায় তাদেরকেও জরিমানা করা হয়। অনেকে রাস্তার মধ্যে শাস্তি হিসেবে দাঁড়িয়ে রাখা হয়।

নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, রাজশাহী নগরীতে প্রশাসনের নির্দেশ অমান্য করে যিনিই দোকান খুলবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়াও অযথা রাস্তায় বের হওয়া পথচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। করোনা প্রতিরোধে যা যা করার দরকার পুলিশ প্রশাসন তাই করবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com